logo

সময়: ১১:৫০, শুক্রবার, ০৫ জুন, ২০২৬

২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১:৫০ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে। মোঃ ফরাস উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য) কার্যাদেশের শর্ত তোয়াক্কা না করে মধ্যরাতে ঢালাই: জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

মনোহরগঞ্জে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

Ekattor Shadhinota
২০ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ০৭:৫৬
photo
মনোহরগঞ্জে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন


মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা 
দেশব্যাপী হাম রুবেলা ক্যাম্পেইনের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জে হাম প্রতিরোধে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদানের ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।  
সোমবার সকালে মনোহরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। ইউএইচএফপিও ডা. প্রিয়াংকা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ইনাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ। এছাড়া শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানে প্রিয়াংকা চক্রবর্তী বলেন হাম থেকে শিশুদের রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। তিনি বলে মনোহরগঞ্জে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ২৪ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলা হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রাণঘাতী হাম রোগ থেকে রক্ষা করার জন্য শিশুদের নিয়ে টিকা কেন্দ্রগুলোতে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান ডা. প্রিয়াংকা চক্রবর্তী।  
ক্যাম্পেইন আগামী ১০ই মে পর্যন্ত চলমান থাকবে এবং উপজেলায় ৩৪ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…