logo

সময়: ০৫:১৭, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

চুয়েটে আইকিউএসি’র “প্রপোজাল রাইটিং ফর হিট প্রজেক্ট—৩” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Ekattor Shadhinota
০৯ ফেব্রুয়ারী, ২০২৬ | সময়ঃ ১০:১৭
photo
চুয়েটে আইকিউএসি’র “প্রপোজাল রাইটিং ফর হিট প্রজেক্ট—৩” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “প্রপোজাল রাইটিং ফর হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট—৩ (ফেজ—২)” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ ফেব্রুয়ারি (সোমবার) ২০২৬ খ্রি. বেলা ০১.০০ ঘটিকায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। সেমিনারে কী—নোট স্পীকার ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)—এর হিট প্রজেক্টের পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান, চুয়েট আইকিউএসি'র পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। সেমিনারে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…