logo

সময়: ০৫:১৩, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার; থানায় অভিযোগ

Ekattor Shadhinota
০৯ ফেব্রুয়ারী, ২০২৬ | সময়ঃ ১০:১৭
photo
রাজশাহীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার; থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বাগমারাতে চাঁদা না দেওয়ায় মো. সান্টু শাহ নামক এক কীটনাশক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. রাসেলের বিরুদ্ধে। প্রাণনাশের শঙ্কায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

 

সান্টু শাহ বাগমারা থানার হাসনীপুর গ্রামের মৃত অজেল শাহ'র ছেলে। অভিযুক্ত ছাত্রদল নেতা রাসেল একই গ্রামের মৃত তাহের মিস্ত্রির ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব

অধ্যাপক কামাল হোসেনের অনুসারী।

 

এ ঘটনায় বাগমারা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সান্টু। লিখিত অভিযোগ মতে, মাদারীগঞ্জ বাজারে সান্টুর কিটনাশকের দোকানে রাসেলের নেতৃত্বে আসামীরা ৩ ফেব্রুয়ারি নগদ ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সান্টুকে ভয়ভীতি প্রদর্শনসহ গালিগালাজ করে চলে যান আসামীরা। পরবর্তী দিনে সন্ধ্যায় সাড়ে ৭টায় আসামীরা আমার দোকানে পূণরায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এলোপাথারীভাবে কিলঘুষি মারধর  করে। এসময় লায়েব আলী, মোঃ সোহরাব আলী সরকার, সিদ্দিক ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করলে প্রাননাশের হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান বলেও জানানো হয়। অভিযোগে রাসেল ছাড়াও ইমন এবং রাজীব নামে দুই ছাত্রদল নেতার নাম উল্লেখ করা হয়েছে।

 

এ বিষয়ে সান্টু শাহ বলেন, আমার কাছে চাঁদা চেয়েছে আমি দেয়নি বলে মারধর করেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি এবং কেন্দ্রীয় ছাত্রদলের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছি।

 

অভিযুক্ত ছাত্রদল নেতা মো. রাসেল অভিযোগটি মিথ্যা উল্লেখ করে বলেন, আমার এলাকার আমার নামে এমন কোনো অভিযোগ নেই। এসব ভূয়া, মিথ্যা। আমি কোনো দলও করি না, আমি কৃষক।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…