চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬
চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু সচেতনতায় চুয়াডাঙ্গায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার সকালে জেলা শহরের সার্কিট হাউজ এলাকায় এ কার্যক্রম চালানো হয়। এদিন পৌরসভার উদ্যোগে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আলমগীর কবীর।

পৌরসভা সূত্রে জানা গেছে, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ অভিযান চালানো হয়। চারটি নির্দিষ্ট পয়েন্টে চলে এ কার্যক্রম। পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গু বিষয়ে জনসাধারনকে সচেতন করা হচ্ছে।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে জেলা প্রশাসক আলমগীর কবীর বলেন, শুধু শনিবার না, প্রতিদিনই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। তবে শনিবার সকল দপ্তর এবং সব শ্রেণিপেশার মানুষ এক হয়ে এই কাজটি করবে। এর উদ্দেশ্য হচ্ছে- এখান থেকে যাতে সবাই শিক্ষা নিতে পারে। সবাইকে নিজ নিজ জায়গা পরিচ্ছন্ন রাখতে হবে এটি যাতে একটি অভ্যাসে পরিণত হয়, সেটিই বড় উদ্দেশ্যে।

এসময় আরও অংশ নেন চুয়াডাঙ্গা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক-উজ-জামান, সিনিয়র সহকারি কমিশনার এস এম আশীস মমতাজ, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি প্রমুখ।