রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের আগুন-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের আগুন-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের কর্তৃক দেশব্যাপী চলমান আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের (জিসপ) আয়োজনে আজ রবিবার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) জনাব মো. রাশেদ খাঁন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির সভাপতি জনাব লায়ন ফারুক রহমান, আমজনতা দলের সদস্য সচিব জনাব তারেক রহমান এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি জনাব কে এম রকিবুল ইসলাম রিপন। সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন জনাব সুলতান মাহমুদ পলাশ।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সংঘটিত সকল প্রকার আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জননিরাপত্তা বিঘ্নকারী এসব অপতৎপরতা রুখে দিয়ে দেশের সার্বিক শান্তি, শৃঙ্খলা এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।