মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলা ১ নং বাঁইশগাঁও ইউনিয়ন শরীফপুর গ্রামে শরীফপুর শাহী জামে মসজিদ ও নাটেশ্বর দিঘী অবস্থিত।
এই মসজিদ নির্মাণ নিয়ে হাজারো কল্প-কাহিনী থাকলে ও দীঘিটির পূর্ব পাড়ে মুঘল আমলের এক অনন্য স্থাপত্য। বড় শরীফপুর শাহী জামে মসজিদ অবস্থিত। স্থানীয়দের মতে, ১৬২০ থেকে ১৬৫৭ সালের মধ্যে (শিলালিপি অনুযায়ী ১৭০৬-১৭০৭ সালে) হায়াতে আবদুল করিম নামের এক ব্যক্তি এটি নির্মাণ করেন, যাকে রাজা নাটেশ্বরের কর্মকর্তা বা তৎকালীন কোতোয়াল হিসেবে ধারনা করা হয়।
মূলত মুঘল স্থাপত্যেশৈলী নক্সায় মসজিদের তিন গোম্বজ এবং চার কোনে চারটি বড় অষ্টভুজাকারের মিনার রয়েছে। চুন-সুরকি দ্বারা নির্মিত মসজিদের প্রবেশ পথের উপরে রয়েছে দুটি ছোট মিনার, ভিতরে রয়েছে বিভিন্ন নকসা।
বর্তমান কুমিল্লা ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী চিতোষী বাজারের দক্ষিনে ডাকাতিয়া নদীর তীরে তিন মোহনার পাশে শরীফপুর গ্রামে এই মসজিদটি অবস্থিত। সামনে রয়েছে প্রায় ৩৬ একর আয়তনের নাটেশ্বর দিঘি। নাটেশ্বর রাজার খনন করা বিশাল এই দিঘি।
স্থানীয় লোককথা অনুযায়ী, রাজা নাটেশ্বর পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দিঘিটিকে ঘিরে এই অঞ্চলের অনেক প্রাচীন মুসলিম ও স্থানীয় ঐতিহ্যের গল্প প্রচলিত আছে।
পূর্ব পাড়ে টিলার উপর রয়েছে শাহ শরিফ বোগদাদি (রাঃ) মাজার,প্রতি বছর বার্ষিক মাহফিলে হাজার হাজার ভক্তের আগমনে ভরে যায় মাহফিল প্রাঙ্গণ। উত্তর পাড়ে এতিমখানা , পশ্চিম পড়ে মুদাফফরগঞ্জ-চিতোষী- হাসনাবাদ-চাটখিল হাইওয়ে সড়ক।
প্রতিদিন বিকেলে হাজার দর্শনার্থী আসে। মোঘল স্থাপত্য দিঘি ও শাহ শরীফ এর মাজার জিয়ারত করতে।
এই শরিফপুর গ্রামের কৃতি সন্তান পাকিস্তান মুসলিম লীগের নেতা ও গণপরিষদ সদস্য সাজেদুল হক সাহেবের ছেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সাবেক মন্ত্রী লেঃ কর্নেল (অব:) আকবর হোসেন কে এখানে কবর দেয়া হয়েছে,সাবেক এমপি কর্নেল আনোয়ারুল আজিম এর জন্মভূমি এই শরীফপুর গ্রামে। শিক্ষা ও সংস্কৃতির দিকে থেকেও শরীফপুর গ্রামের ঐতিহ্য রয়েছে। সড়ক।
বর্তমানে এই মসজিদ জাতীয় প্রত্নসম্পদ হিসেবে কুমিল্লা জেলা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালনায় থাকলেও এর যথাযথ উন্নয়ন হয়নি। সরকারি পৃষ্ঠপোষকতায় এই মসজিদ, দীঘি এবং তিন নদীর মহনাকে কেন্দ্র করে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠলে বিকশিত হবে আমাদের সভ্যতা ও সংস্কৃতির।