বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী গালিব নিহত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬
বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী গালিব নিহত

বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোঃ গালিব নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া মহানগরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের কাছে এ ঘটনা ঘটে।

নিহত গালিব বগুড়া মহানগরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মোঃ মাহবুরের ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যায় খান্দার পাসপোর্ট অফিস এলাকায় কে বা কারা গালিবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গালিবের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, কারা জড়িত এবং হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য সংযুক্ত করা হবে।