রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬
রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৫টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, দড়িকান্দি গাজী সেতুর পাশে ইসমাইলের হোটেলের সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসআই শরিফুল ইসলাম ও সুজন তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০০ গ্রাম।

গ্রেপ্তার মোহাম্মদ ইসমাইল হোসেন রূপগঞ্জ উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল লতিফ ও আছিয়া বেগমের ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।