জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬
জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধিঃ ০৫ নভেম্বর ২০২৬ ইং
ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জয়পুরহাট জেলা বিএনপির সঙ্গে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
​
​সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, ​যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, ​জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ,  জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম-সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।