রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬
রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত কেজি  গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়।

রবিবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে উপশহর সেক্টর-২ এলাকার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃকরা হলো: নগরীর পবা থানার বাগধানী গ্রামের মোঃ সজিব (২৭) ও গোদাগাড়ীর পালপুর ধরমপুর গ্রামের মোঃ  রায়হান (২০)।  পলাতক আসামী বিপ্লব আলী (৩৯)সহ আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার দুজনসহ পলাতকদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।