মতিঝিল পূর্ব থানার বাচাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬
মতিঝিল পূর্ব থানার বাচাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আজ ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের  নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।  

উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও  ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী জননেতা মুহাম্মদ শামছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দারসুল কুরআন পেশ করেছেন বিশিষ্ট ব্যাংকার ও শাহজাহানপুর থানার সাবেক আমীর জনাব গিয়াস উদ্দিন।

থানা সেক্রেটারী খলিলুর রহমানের সঞ্চালনায় উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরার সদস্য ও মতিঝিল পূর্ব থানা আমীর জননেতা নুর উদ্দিন।

উক্ত বৈঠকে থানা কর্মপরিষদ সদস্য এবং ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

।