শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী ও ‘নিপীড়নবিরোধী দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব শাখা।
শাখা সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।
এ সময় মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।