মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান


আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:
​নোয়াখালী সদর উপজেলার মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেগম অজিউল্যাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং প্রধান অতিথিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
​এবারের সংবর্ধনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত ১ জন, জিপিএ-৫ প্রাপ্ত ১ জন এবং বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির সেরা ৩ জন করে শিক্ষার্থীসহ মোট ৩২ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
​বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ১০নং অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব হাসান মাহবুব (তানসেন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ হারুনুর রশীদ আজাদ।   
​প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদকের সামাজিক ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দেন। সমাজ থেকে মাদক নির্মূলে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি পরিবারকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেগম অজিউল্যাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ১০নং অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ আবদুল্লাহ্ আল ফারুক। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন,  
  
​অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হিরন্ময় ভৌমিক। বক্তব্য প্রদানকালে আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং অবকাঠামোগত সহায়তার আশ্বাস দেন।  
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ১১নং নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ কামাল উদ্দিন (বাবুল), ১০নং অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ মোজ্জামেল হোসেন (সায়েম