বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর বিএনপি টিকেই আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন।

পৃথক আরেক পোস্টে তিনি বিএনপির বিরুদ্ধে লুটপাট, জমি দখল, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ তোলেন।

সারজিস আলম বলেন, ‘যে হারে শুরু করেছে...কিছুদিন পর বিএনপি বিএনপির ঘর লুট করবে, জমি দখল করবে, দোকানে চাঁদাবাজি করবে, রক্ত ঝরাবে, জীবন নিবে!’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির উপরে। যেদিন এসব বন্ধ হয়ে যাবে, সেদিন বিএনপি নামে কোন দল থাকবে না।

।