জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ শুভ উদ্বোধন

মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং
জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে  শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে বেলুন  উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

​জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট পৌরসভা দল দুর্দান্ত লড়াই করে ২-০ গোলে আক্কেলপুর উপজেলা দলকে পরাজিত করে। হার-জিত থাকলেও দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এমন বৃহৎ টুর্নামেন্টে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন খেলোয়াড়রা।

​আয়োজকরা জানান, জেলা ও তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ফুটবলারদের দক্ষতা বৃদ্ধি করে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের তারকা খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক জাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য গোলজার হোসেন, এডিএম মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম ও জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এবং জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারসহ আরও প্রমুখ।  

​আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভা থেকে মোট ৮টি দল নক-আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে প্রতিযোগিতা করছে। আগামী ২ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।