লংমার্চ সফল করতে ঢাকা দক্ষিণ জামায়াতের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬
লংমার্চ সফল করতে ঢাকা দক্ষিণ জামায়াতের প্রস্তুতি সভা

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতি সভা

১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা থেকে চট্রগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।  

সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে মহানগরীর কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, মাওলানা মোশাররফ হোসেন, ডা. আতিয়ার রহমান, শেখ শরিফ উদ্দিন আহমদ, ড. মোবারক হোসাইন, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, মো. শহিদুল ইসলাম, শাহীন আহমেদ খান,    

সভায় নেতৃবৃন্দ বলেন, ৬ দফা দাবি বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনশক্তিকে প্রস্তুত থাকতে হবে। একই সাথে সচেতন নাগরিকদের লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সভায় আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতের করণীয় নির্ধারণ করা হয়।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করার ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচির মধ্যে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে চট্রগ্রাম অভিমুখে অনুষ্ঠিতব্য লংমার্চ কর্মসূচিতে দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বস্তরের নেতাকর্মীকে অংশগ্রহণ করতে প্রধান অতিথি জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি আহ্বান জানান।