চুয়েটে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬
চুয়েটে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)-এ রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল ও রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ২০২৬ খ্রিঃ চুয়েটে অনুষ্ঠিত উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এসময় আরও উপস্থিত ছিলেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা পরীক্ষাগার (ইউসিআরএল) এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, চুয়েটের প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ তারেকুল আলম, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ রেজওয়ান শাহেদী, রোটারিয়ান জনাব আহমেদ জামাল নাসের চৌধুরী এবং রোটারি রিপসা টিমের সার্ভিস প্রজেক্ট কো-অর্ডিনেটর সিপি জনাব মো. নজরুল ইসলাম নান্টু। এতে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের সম্পাদক রোটারিয়ান প্রকৌশলী গোলাম কিবরিয়া মো. রিয়াদ।