মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ২৯/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ১৯:১৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর  থানাধীন কেওয়াটখালী রেলওয়ে ব্রীজের আন্ডারপাস সংলগ্ন এলাকা হতে ইয়াবা উদ্ধারপূর্বক একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৯/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ১৯:১৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কেওয়াটখালী রেলওয়ে ব্রীজের আন্ডারপাস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।


উক্ত অভিযানে ৬০ (ষাট) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৮,০০০/- (আঠারো হাজার টাকা), সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ স্বাধীন শেখ (৫৪), পিতা- মৃত আফজাল শেখ, সাং-লস্কারপুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,০৫০/- (এক হাজার পঞ্চাশ টাকা) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
  প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা রয়েছে।

৪। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।