সোনাইমুড়ীতে অপহরণ ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬
সোনাইমুড়ীতে অপহরণ ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার


আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে অপহরণ ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. শাহজাহান প্রকাশ সাজু। তিনি উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাসিন্দা এবং সংশ্লিষ্ট মামলার ৫ নম্বর আসামি। পুলিশ সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানার মামলা নং-০১, জিআর-১২৩/২০২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি শাহজাহান প্রকাশ সাজুকে গ্রেফতারের জন্য সোমবার সোনাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক নির্দেশনায় এসআই দীন মোহাম্মদ, এএসআই হানিফসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, মামলাটি অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা হয়েছে। মামলার বাদী আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের শিরিন আক্তার। গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থাগ্রহণ করে জেলহাজতে প্রেরণ করেন।