নোবিপ্রবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬
নোবিপ্রবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পবিত্র ‘ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)' যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

মিলাদ মাহফিলে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।