মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২১আগস্ট) এ উপলক্ষ্যে উপজেলা সদরে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ-সভাপতি প্রফেসর আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহবায়ক সালমান সাঈদ, সদস্য (দপ্তর)ইঞ্জিনিয়ার এনাম হোসেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ প্রমুখ।
মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনাসভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। আজকের দিনে আমাদের সেই প্রিয় নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
বক্তারা আরো বলেন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো.আবুল কালাম এর নেতৃত্বে অতীতের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী ও সুশৃঙ্খল।
এর আগে মনোহরগঞ্জ উত্তর বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা সংলগ্ন বালুর মাঠে সমাবেশে মিলিত হয়।
পরে অনুষ্ঠানে আগত সকল নেতৃবৃন্দকে নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।