কক্সবাজার থেকে নিখোঁজ ২ শিক্ষার্থী উদ্ধার, রাজশাহীতে মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬
কক্সবাজার থেকে নিখোঁজ ২ শিক্ষার্থী উদ্ধার, রাজশাহীতে মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী মহানগরীর শাহমখদুম
থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা শিক্ষার্থীকে ৭২
ঘণ্টার মধ্যে কক্সবাজার থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে আরএমপি
পুলিশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি
পুলিশের পৃথক অভিযানে অনলাইন জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও
ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের
মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, ১০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শাহমখদুম থানাধীন
ডাঙ্গীপাড়া এলাকার আল-জামিয়া আস্ধসঢ়;-সালাফিয়া শিক্ষা
প্রতিষ্ঠানের সামনে থেকে ছদ্মনাম রাফি (১৩) ও হাবিব (১২)
নামের দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন ১১
আগস্ট শাহমখদুম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি)
করা হয়।

জিডির পর আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের
নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালায় শাহমখদুম
থানা পুলিশ। অনুসন্ধানের একপর্যায়ে তাদের অবস্থান কক্সবাজারে
শনাক্ত করে একটি বিশেষ টিম সেখানে অভিযান পরিচালনা করে
এবং সুস্থ অবস্থায় দুজনকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা
জানায়, কক্সবাজার সমুদ্রসৈকত দেখার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে
বের হয়ে সেখানে চলে গিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের
নিজ নিজ অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতভর পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল
পরিমাণ হেরোইন, ইয়াবা, ভারতীয় এসকাফ সিরাপ ও গাঁজাসহ ৬
জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মতিহারের
বিনোদপুর থেকে ৪ বোতল এসকাফ সিরাপ, মোটরসাইকেল ও নগদ
টাকাসহ সোহেল রানা (৩১) নামের একজনকে এবং রাজপাড়ার
দাশপুকুর এলাকা থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পেশাদার
মাদক কারবারী নয়নকে (৪০) গ্রেফতার করা হয়।
নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়ায় অভিযান চালিয়ে রুনা বেগম (২৯) নামের
এক নারীকে ৮৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তবে
পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী কাওসার (৩৯) পালিয়ে
যায়।
নগরীর পবার দক্ষিণ পিল্লাপাড়া থেকে ১০ পিস ইয়াবাসহ শরিফুল
ইসলাম (৩৫), কর্ণহারের কুপেরহাট থেকে ২০ গ্রাম গাঁজাসহ
হাসান আলী (৩৮) এবং বোয়ালিয়ার তালাইমারী থেকে ৩০ গ্রাম
গাঁজাসহ ববিন ইসলামকে (৩২) গ্রেফতার করে পুলিশ।
এদিন রাতে অনলাইন জুয়া প্রতিরোধের অংশ হিসেবে
কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে
হড়গ্রাম চারখুটার মোড় থেকে রাজা হোসেন (৪৫) ও ইয়ার লতিফ
চঞ্চল (৩০) ও রাজপাড়ার দাশপুকুর এলাকা থেকে জিতু (২১) নামের ৩
জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অনলাইন
জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে
জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর অধীনে মামলা রুজু করা
হয়েছে।
এছাড়াও আরএমপির মিডিয়া সেল জানায়, মহানগরীর আইনশৃংখলা
রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় ডিবি ও বিভিন্ন থানার
যৌথ অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে
ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য

অপরাধের মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকল
আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।