গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফুলবাড়ীতে ১১ দলীয় ঐক্য গণমিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফুলবাড়ীতে ১১ দলীয় ঐক্য গণমিছিল অনুষ্ঠিত

শাহজামাল শাওন, 

​ফুলবাড়ী (কুড়িগ্রাম): গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন ও জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকরের দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য  উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা  জামায়াতে ইসলামী ও ১১দলীয় ঐক্য  উদ্যোগে আয়োজিত মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।   

​গণমিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ গণভোটে জুলাই সনদের পক্ষে স্পষ্ট রায় দিয়েছে। জনগণের সেই রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে। গণরায়ের ব্যত্যয় ঘটানোর যেকোনো চেষ্টার বিরুদ্ধে রাজপথে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দেন নেতারা।    উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, শিবিরের উপজেলা সভাপতি মিরাজ হোসেন প্রমূখ।  

​সমাবেশে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, যুব ও ছাত্র শিবিরের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।