ইরান আর সহ্য করতে না পারা পর্যন্ত হামলা চলবে, হুঁশিয়ারি ট্রাম্পের

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০১ আগস্ট, ২০২৬
ইরান আর সহ্য করতে না পারা পর্যন্ত হামলা চলবে, হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান আর সহ্য করতে না পারা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

শুক্রবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ এখনো রয়েছে। তবে তেহরানের প্রতি তার আস্থা কমে যাচ্ছে।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তার ভাষ্য, একসময় তেহরান উপলব্ধি করবে যে তারা আর এসব হামলা সহ্য করতে সক্ষম নয়।

অন্যদিকে, ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, অঞ্চলে চলমান মার্কিন সামরিক অভিযানের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সামুদ্রিক পরিবহন সংস্থা।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বর্তমানে আটকে থাকা জাহাজগুলোর চলাচলের আবেদন দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।