যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে সংবর্ধনা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ৩১ জুলাই, ২০২৬
যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে সংবর্ধনা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগর যুবদলের
নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান
সোহেলকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী পলিটেকনিক
ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী
পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (আরপিএসএফ)।
সম্প্রতি রাজশাহীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক
প্রদান করা হয়। অনুষ্ঠানে আরপিএসএফ, ইনস্টিটিউশন অব
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ডিপ্লোমা
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এবং
বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিএসএফ রাজশাহী জেলার
আহ্বায়ক প্রকৌশলী নুরুজ্জামান নূর এবং সঞ্চালনা করেন সদস্য
সচিব প্রকৌশলী মোঃ শামসুল আলম সোহেল। বক্তব্য দেন
প্রকৌশলী জাহিদ হোসেন, প্রকৌশলী আহসান হাবিব,
প্রকৌশলী রাহাত পারভেজ, প্রকৌশলী নাজমুল হক ও প্রকৌশলী
আবুল কাশেমসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, ছাত্রজীবন থেকেই আরিফুজ্জামান সোহেল সামাজিক,
পেশাজীবী ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়, কারিগরি শিক্ষার
উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা
রয়েছে। নতুন দায়িত্বেও তিনি তরুণ সমাজ ও কারিগরি শিক্ষার
উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা প্রকাশ
করেন।
সংবর্ধনার জবাবে আরিফুজ্জামান সোহেল বলেন, করবো কাজ,
গড়বো দেশÑসবার আগে বাংলাদেশ এই প্রত্যয় নিয়ে
আরপিএসএফ প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থী ও সমাজের কল্যাণে
কাজ করে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দক্ষ
ডিপ্লোমা প্রকৌশলী তৈরিতে এবং কারিগরি শিক্ষার্থীদের
দক্ষতা, কর্মসংস্থান ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে সংগঠনটি
ভবিষ্যতেও কাজ করবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে আরপিএসএফের কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য এবং
বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।