চুয়েটে আইকিউএসি এর “ফাউন্ডেশন ট্রেইনিং ফর স্টাফ” সম্পন্ন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ৩০ জুলাই, ২০২৬
চুয়েটে আইকিউএসি এর “ফাউন্ডেশন ট্রেইনিং ফর স্টাফ” সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “ফাউন্ডেশন ট্রেইনিং ফর স্টাফ” শীষর্ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) ২০২৬ খ্রি: দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এতে কী—নোট স্পীকার ছিলেন চুয়েটের রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার জনাব মোহাম্মদ ইউছুপ, একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার সহকারী রেজিস্ট্রার জনাব মোঃ হায়াত আলী এবং আইআইসিটি এর সহকারী ডাটাবেজ প্রোগ্রামার জনাব সুমিত্রা দাশ গুপ্ত। আইইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।