ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক এবং সদস্য সচিব এর নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৫ জুলাই, ২০২৬
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক এবং সদস্য সচিব এর নিন্দা ও প্রতিবাদ

গতকাল  ২৪ জুলাই ২০২৬, দুপুরে মাতুয়াইল শিশু হাসপাতাল এলাকায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুস্কৃতিকারিরা ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত যাত্রাবাড়ী থানাধীন ৬৫ নং ওয়ার্ড বিএনপি নেতা শামসুদ্দিন খানের ওপর বর্বরোচিত হামলা ও তাকে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “ষড়যন্ত্রকারিরা দেশে অচলাবস্থা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় যাত্রাবাড়ী থানাধীন ৬৫ নং ওয়ার্ড বিএনপি নেতা শামসুদ্দিন খানের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে। শামসুদ্দিন খান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে না পারলে ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিজয় হুমকির সম্মুক্ষিণ হবে। ষড়যন্ত্রকারিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারিদের মূলোৎপাটনে এগিয়ে আসতে হবে। ”

নেতৃদ্বয় বিবৃতিতে শামসুদ্দিন খানের ওপর হামলাকারি দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান এবং আহতের আশু সুস্থতা কামনা করেন।