বস্ত্র খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২২ জুলাই, ২০২৬
বস্ত্র খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ২২ জুলাই ২০২৬:

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান সামগ্রিক পরিস্থিতি, বৈশ্বিক বাজারে রপ্তানি সম্ভাবনা এবং এই খাতের বিভিন্ন অন্তরায় ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, দেশের অর্থনীতিতে বস্ত্র খাতের গুরুত্বপূর্ণ অবদান এবং বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিটিএমএ প্রতিনিধিদল। এ সময় উদ্যোক্তারা উৎপাদন খরচ বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সংকট এবং নীতিগত সহায়তার বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

বস্ত্র খাতের সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনে মাননীয় প্রধানমন্ত্রী শিল্পটির বর্তমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত পর্যালোচনা এবং টেকসই সমাধানের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি ও খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটি দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন করে সমস্যার প্রতিকারে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।