মানবতার কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন- মিয়া গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৯ জুলাই, ২০২৬
মানবতার কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন- মিয়া গোলাম পরওয়ার

গাজীপুরের শফিপুরস্থ একটি হলে বাংলাাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের জেলা ও মহানগরী সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী (১৬, ১৭ ও ১৮ জুলাই) শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।  

আজ ১৮ জুলাই (শনিবার) শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।  

তিনি বলেন, আল্লাহ তাআলা মানুষকে মানবতার কল্যাণে কাজ করার জন্য তৈরি করেছেন। তিনি আরও বলেন, আল্লাহর গোলামী করার জন্য এবং দুনিয়ায় আল্লাহ প্রতিনিধিত্ব বা খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মানুষকে তৈরি করা হয়েছে। এ কাজ আঞ্জাম দিতে হলে সংগঠন প্রতিষ্ঠা করা প্রয়োজন। সংগঠন কায়েম করে একামাতে দ্বীনের দায়িত্ব হক আদায় করে পালন করতে হবে।  

জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদেরকে কাক্সিক্ষত মেজাজ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। এ সংগঠনের দায়িত্বশীলগণ হলেন সংগঠনের নিউক্লিয়াস। শুধু দুনিয়ার সফলতা অর্জন নয়, বরং পরকালীন সফলতার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে; এটাই প্রতিটি দায়িত্বশীলের ব্যাক্তিগত কাজ। আর দলগত কাজ হলো- সমাজ এবং রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আমাদের সাবেক দায়িত্বশীলগণ এ ধরনের কাজ করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। আমাদেরকেও তাদের সেই পবিত্র পথ অনুসরণ করে দায়িত্ব পালন করে যেতে হবে। 

সংগঠন পরিচালনায় আনুগত্য ও শৃঙ্খলার উপর গুরুত্বারোপ তিনি বলেন, শ্রম, আরাম-আয়েশ, অর্থ ও মতের কুরবানি দিয়ে সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জনশক্তি পরিচালনায় নিজেদেরকে মডেল হিসিবে উপস্থাপন করতে হবে।

সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় তারবিয়াত বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে তিন দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিষয় ভিত্তিক আলোচনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এড. মতিউর রহমান আকন্দ ও অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. ছামিউল হক ফারুকী ও প্রফেসর ড. আবদুস সামাদ।

শিক্ষাশিবিরে কুরআন, বইভিত্তিক এবং নির্ধারিত বিষয়ে ডেলিগেটগণ গ্রুপ আলোচনায় অংশগ্রহণ করেন।