এবার মোদির পদত্যাগ দাবি করলেন ককরোচ পার্টির প্রধান

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৮ জুলাই, ২০২৬
এবার মোদির পদত্যাগ দাবি করলেন ককরোচ পার্টির প্রধান

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে৷


শনিবার (১৮ জুলাই) দেশটির রাজধানী নয়াদিল্লিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পরই দিপকে এই ঘোষণা দিয়েছেন৷ তার দাবি, পুলিশ জোর করে ওয়াংচুককে নিয়ে গেছেন৷

সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় দিপকে বলেন, ‘‘তারা যদি মনে করে সোনম স্যারকে সরিয়ে নিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে, তাহলে তারা ভুল করছে৷ আমরা এখানেই থাকব এবং ২০ জুলাই সংসদের দিকে পদযাত্রা করব৷’’

তিনি আরও বলেন, ‘এতদিন আমরা শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলাম৷ কিন্তু এই নিন্দনীয় ঘটনার পর এখন আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি জানাব৷

সিজেপি এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন৷