খাল খনন করে চট্টগ্রামবাসীকে বন্যামুক্ত করা হবে -আসাদুল হাবিব দুলু

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৫ জুলাই, ২০২৬
খাল খনন করে চট্টগ্রামবাসীকে বন্যামুক্ত করা হবে -আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন,   চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী। পাহাড়, নদী, সমুদ্র, সমতল সমৃদ্ধ এ নগরীর খালগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনের মাধ্যমে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে পরিত্রাণ দেয়া হবে।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার সকল কার্যক্রম বাস্তবায়ন করবে।

বুধবার (১৫ জুলাই)  সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।  

এতে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া প্রমুখ।