চান্দিনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফারিয়া জামান ইছরার বৃত্তি অর্জন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৪ জুলাই, ২০২৬
চান্দিনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফারিয়া জামান ইছরার বৃত্তি অর্জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে ফারিয়া জামান ইছরা। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সে সাধারণ গ্রেডে (General Talentpool) বৃত্তি পাওয়ার কৃতিত্ব দেখিয়েছে।
​ফারিয়া জামান ইছরা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভাগুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অফিসিয়াল ফলাফল প্রকাশের পর তার এই সাফল্যের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। । চট্টগ্রাম বিভাগের অধীনে কুমিল্লা জেলার এই মেধাবী শিক্ষার্থীর সাফল্যে তার পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।


​বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ফারিয়ার এই অসাধারণ সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। ফারিয়ার পরিবার তার এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের কাছে দোয়া প্রার্থী।
এবং ভবিষ্যতে সে ডাক্তার হওয়ার আগ্রহ প্রকাশ করে।


উল্লেখ্য যে, ফারিয়া জামানি ইছরা কুমিল্লা জেলার চান্দিনার দোল্লাই নবাবপুর ইউনিয়নের  ভাগুরাপাড়া বড়বাড়ী নিবাসী  প্রবাসী মনিরুল ইসলামের ছোট কন্যা।