চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১২ জুলাই, ২০২৬
চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমান  ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ  দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (১১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে চারঘাট উপজেলার দিঘলকান্দি ঈদগাঁও বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহীর পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের মোঃ জারজিস হোসেন (৩২) ও নামাজ গ্রাম উল্লাপুকুর এলাকার মোঃ হাসিব (২৪)।
রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই মাদক কারবারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে চারঘাটসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করে। এছাড়াও জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যেই তাদের কাছে রাখা হয়েছিল বলেও স্বীকার করেছে তারা।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চারঘাট থানা পুলিশ।