বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১১ জুলাই, ২০২৬
বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ফটিকছড়ি, চট্টগ্রাম, ১১ জুলাই 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, বন্যার্তদের দুর্ভোগ লাঘবে সরকার সম্ভব সকল কার্যক্রম পরিচালনা করছে। এবং আগামী দিনগুলোতে এ কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি এ সমস্যার টেকসই সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে; বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার।

তিনি বলেন, খাদ্য সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম, বিশুদ্ধ পানি সবই পর্যাপ্ত পরিমাণে বিতরণ করা হচ্ছে। যাঁদের ঘর ডুবে গেছে তাঁদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যেতে প্রতিমন্ত্রী অনুরোধ জানান।  

প্রতিমন্ত্রী আজ সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর।