রুয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০১ জুলাই, ২০২৬
রুয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী: দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় রুয়েট ক্যাম্পাসে গাছের চারা
রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি
কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরে দোয়া ও
মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর
রহমান রিটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের
বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের নির্বাচনী
অঙ্গীকার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে আগামী এক বছরে
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের
উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, কর্মসূচির প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার
গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানও এ উদ্যোগে অংশ নিচ্ছে।
রাসিক প্রশাসক নগরবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের
প্রতি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন,
প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করে তার
পরিচর্যার দায়িত্ব নেওয়া।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য
অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক
ড. মোঃ রবিউল ইসলাম, রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী, প্রধান
প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-
কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-
সভাপতি মুক্তার হোসেন, দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ,
মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মতিহার থানা
বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, চন্দ্রিমা থানা
বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা

থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল,
মহানগর কৃষক দলের সভাপতি সরফুজ্জামান শামীমসহ স্থানীয়
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।#