আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকের মুলতবি বৈঠক অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৯ জুন, ২০২৬
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকের মুলতবি বৈঠক অনুষ্ঠিত।

ঢাকা, ২৯ জুন, ২০২৬ খ্রি.

 

     ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকের মুলতবি বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ এবং Public Examinations (offences) (Amendment) Bill, 2026 এর উপর বিস্তরিত আলোচনা হয়। বিলগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করতে বৈঠকে সুপারিশ করা হয়।

 

      কমিটির সভাপতি আন্দালিভ রহমান এর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ হাসান রাজীব প্রধান, আখতার হোসেন, আলফারুক আব্দুল লতীফ অংশগ্রহণ করেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বৈঠকে অংশ নেন।

 

        বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।