রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৮ জুন, ২০২৬
রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

ঢাকা, ২৭ জুন ২০২৬: দেশের নির্ভরযোগ্য বিদ্যুৎ ও শক্তি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড (RDL) গ্রাহকদের জন্য তাদের নতুন প্রজন্মের RZ Solar IPS আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে। রাজধানীর পাঁচ তারকা Le Méridien Dhaka হোটেলে অনুষ্ঠিত Rahimafrooz Distribution Ltd. Business Partner Meet 2026-এ ঢাকার সম্মানিত ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের উপস্থিতিতে এ পণ্যের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমআফরোজ গ্রুপের Group Managing Director (GMD)-Niaz Rahim। এছাড়াও উপস্থিত ছিলেন Group Business CEO-Munawar Misbah Moin, Chief Operating Officer (COO)-Md. Mokhlesur Rahman এবং Head of Sales, Marketing & Service-Nawaz A. Rahim, Rahimafrooz Distribution Ltd.-সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে নতুন RZ Solar IPS-এর আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি পণ্যটির আধুনিক প্রযুক্তি, উন্নত কর্মক্ষমতা, দীর্ঘস্থায়ী ব্যাকআপ সুবিধা, শক্তি সাশ্রয়ী বৈশিষ্ট্য এবং ব্যবহারবান্ধব নকশা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করা হয়। বক্তারা জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের নির্ভরযোগ্য বিদ্যুৎ সমাধান প্রদানই এই নতুন পণ্যের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ডিলারদের উদ্দেশ্যে বক্তারা বলেন, রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড সবসময়ই উন্নত প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। RZ Solar IPS সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন, যা দেশের বাজারে সোলারভিত্তিক বিদ্যুৎ ব্যাকআপ সমাধানে নতুন মাত্রা যোগ করবে।

Rahimafrooz Distribution Ltd. Business Partner Meet 2026-এ নতুন পণ্য উন্মোচনের পাশাপাশি ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে ভবিষ্যৎ বাজার সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ডিলাররা নতুন পণ্যকে স্বাগত জানান এবং এর বাজার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড ভবিষ্যতেও গ্রাহকদের চাহিদা ও আস্থা বিবেচনায় রেখে উদ্ভাবনী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর পণ্য বাজারে নিয়ে আসার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে