র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৫/০৬/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০|
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সদর কোম্পানির চৌকস আভিযানিক দল অদ্য ২৫/০৬/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে| আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: মাসুম হোসেন (৩৩), পিতা- মো: নুরুল ইসলাম, সাং- পূর্ব মান্দাইল মাদ্রাসা মসজিদ, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা বলে জানা যায়| এ সময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৬,৮০০/- (ছয় হাজার আটশত টাকা) উদ্ধার করা হয়|
প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার কেরানীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান|
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে| র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে|