পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৫ জুন, ২০২৬
পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে বিপুল
পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক
কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পবা থানার দাদপুর
পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ
সময় তাদের কাছ থেকে ৮০ বোতল এ্যালকোহল ও ১০ পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের
পেয়ে মোঃ আলাউদ্দিনের স্ত্রী মোসাঃ নাসিমা বিবি পালিয়ে
গেছে।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর পবা থানার দাদপুর পূর্বপাড়া
এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ নাসির আলী (২৪) ও একই
এলাকার মোঃ আসাদুল আলীর ছেলে মোঃ আল মামুন (২৬)।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-
পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে,
তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক
কারবার পরিচালনা করে আসছিল। পুলিশের তদন্তে পলাতক নাসিমা
বিবির সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।
এ ব্যপারে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা
হয়েছে। গ্রেফতারকৃতদের ও পলাতক আসামীদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান
অব্যাহত রয়েছে।