চুয়েট এএসসিই এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৭ জুন, ২০২৬
চুয়েট এএসসিই এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 
 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)-এর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক সংগঠন “আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই)”-এর চুয়েট শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুন (বুধবার) ২০২৬ খ্রিঃ বিকালে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: রিয়াজ আকতার মল্লিক, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট এর ফ্যাকাল্টি এডভাইজর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার। সভায় সভাপতিত্ব করেন এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট এর সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ শিমুল। এতে সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী ফারহান ইসলাম ও আনিকা তাবাসসুম রমা।