নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় মীরগঞ্জ গরুহাট এইচবিবি করণ উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
মঙ্গলবার ১৬ই জুন বিকালে উপজেলা হাটবাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে ৫৪ লক্ষ টাকা ব্যয়ে এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসন নায়িরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়িদুজ্জামান, প্রকৌশলী তারিকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, সহকারী উপ-প্রকৌশলী সোহাগ চৌধুরী, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক, ঠিকাদারী প্রতিষ্ঠান এসএস ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সফিয়ার রহমান, প্রমুখ।
প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের হাটবাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে মীরগঞ্জ ইউনিয়নের মীরগঞ্জ গরুহাট এইচবিবি করণ প্রকল্প কাজের জন্য ৫৪ লক্ষ টাকার বাজেটে কাজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রকৌশলী অফিসের ব্যবস্থাপনায় ঠিকাদারী প্রতিষ্ঠান ডোমার উপজেলার এসএস ইন্টারপ্রাজ সম্পন্ন করবেন আগামী ১ মাসের মধ্যে। হাট ইজারাদার সূত্রে জানা যায়, মীরগঞ্জ গরুর হাটটি নিচু স্থানে হওয়ায় বাজারের পয়োনিষ্কাশন,ময়লা সহ সামান্য বৃষ্টির পানিতে হাটু পানি সহ কাঁদা মাটিতে পরিনত হওয়ায় হাটে আসা সকল মানুষ কে ভোগান্তি পোহাতে হয়। তাই এই ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য হাটটির উন্নয়ন করার আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে এ গরুর হাট উন্নয়নের কাজ হচ্ছে।
।