রাজশাহীতে দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল- সহ গ্রেফতার-২

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১২ জুন, ২০২৬
রাজশাহীতে দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল- সহ গ্রেফতার-২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর বেলপুকুর
থানার একটি ক্লু-লেস দস্যুতা মামলার তদন্তে ব্যবহৃত
মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ
কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃত আব্দুর রহমান ওরফে ডাবলু (৩৫) ও
আবু সাদাত মোঃ সায়েম ওরফে মিলনের (৪৮) দেওয়া তথ্যের ভিত্তিতে
রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় অভিযান চালিয়ে
দস্যুতার ঘটনায় ব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার
করা হয়।
এর আগে, গত (১৪ এপ্রিল) বেলপুকুর থানার উত্তর কাজীরপাড়া
এলাকায় দৃর্বৃত্তরা একটি দুধবাহী লরির চালককে অস্ত্রের মুখে
জিম্মি করে ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায়
মামলা হলে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুই আসামিকে
গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার ৩৩ হাজার
টাকা ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিকে গ্রেফতার এবং অবশিষ্ট
টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মুখপাত্র।