আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় এইচএসসি-২৫ ব্যাচের কৃতি
শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শান্ত কেমিস্ট্রি এর
আয়োজনে বেলা ২টায় পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রে এ বর্ণাঢ্য সংবর্ধনা,
সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
পাবিপ্রবি রসায়ন বিভাগের চেয়ারম্যান রতন কুমার পাল।
শান্ত কেমিস্ট্রির পরিচালক রাসেল আহমেদ শান্তর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, পাবনা কোচিং অ্যাসোসিয়েশন’র সভাপতি মো. মঞ্জিল হোসেন,
মনিরুজ্জামান রনি প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ এইচএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ শিক্ষা জীবন,
ভর্তি প্রস্তুতি ও সফলতা অর্জনের বিষয়ে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক
আলোচনা করেন।
দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বুয়েট ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ
শিক্ষার্থী এবং এইচএসসি একাডেমিক ব্যাচের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে
অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এবছর শান্ত কেমিস্ট্রি থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী
মেডিকেল, বুয়েট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ পাবনার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।