মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
বলেছেন, শিক্ষার জন্য রাজশাহী একটি গর্বের শহর এবং শুধু
বাংলাদেশেই নয়, সমগ্র উপমহাদেশে শিক্ষার প্রসারে রাজশাহীর নাম
অত্যন্ত সম্মানের সঙ্গে উ”চারিত হয়।
শুক্রবার বিকেলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন
আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত
হয় রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে।
ভূমিমন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষকরাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের
মর্যাদা ফিরিয়ে আনতে এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, শিশুদের সফলতার
পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
শিক্ষকদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী তাদের কাজকে একজন
কুমারের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যেমন একজন কুমার ধীরে
ধীরে মাটিকে সুন্দর আকৃতিতে গড়ে তোলেন, তেমনি শিক্ষকরা
শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমানের কৃতি শিক্ষার্থীরাই
ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী আরও বলেন, রাজশাহীতে নতুন শিল্প এলাকা, বড়
বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান ¯’াপনের পরিকল্পনা সরকারের রয়েছে।
পাশাপাশি শহরটিকে আরও সুন্দর, শান্তিপূর্ণ ও বাসযোগ্য করে
গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান
সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও দেন মন্ত্রী।
রফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
দেন ড. বিশ্বজিৎ ব্যানার্জী, মোঃ হায়াতুজ্জামান ফরহাদ এবং মোঃ
মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, অভিভাবক ও
শিক্ষকরা অংশ নেন। পরে ভূমিমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও
পুরস্কারের অর্থ তুলে দেন।