রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে ৪ লাখ টাকার মরনোত্তর সহায়তার চেক বিতরণ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৪ মে, ২০২৬
রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে ৪ লাখ টাকার মরনোত্তর সহায়তার চেক বিতরণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সড়ক পরিবহন
গ্রুপের উদ্যোগে মরনোত্তর সহায়তার চেক প্রদান ও ঈদ উপহার
বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর পরিবহন গ্রুপ
কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ইশা)। বিশেষ অতিথি ছিলেন
মোঃ নজরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম
হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী (ইশা) বলেন,
শ্রমজীবী পরিবহন কর্মী ও মালিকদের কল্যাণে রাজশাহী সড়ক
পরিবহন গ্রুপ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান,
আগে কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে দুই লাখ টাকা
সহায়তা দেওয়া হতো। বর্তমানে সেই সহায়তার পরিমাণ বাড়িয়ে
চার লাখ টাকা করা হয়েছে। ভবিষ্যতে এই সহায়তার পরিমাণ আরও
বৃদ্ধি করে পাঁচ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান
তিনি।
তিনি আরও বলেন, এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং অসহায় ও
বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়
বেড়ে যাওয়ায় পরিবহন মালিক পরিবারের জন্য সহায়তার পরিমাণ
বৃদ্ধি সময়োপযোগী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। একই
সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণমূলক
কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে মরহুম পরিবহন মালিক পরিবারের সদস্যদের হাতে চার লাখ
টাকার মরনোত্তর সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি।
পাশাপাশি পরিবহন মালিকদের মাঝে ঈদ উপহারও বিতরণ করা হয়।
এ সময় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-
পেশার মানুষ উপস্থিত ছিলেন।