মোহনপুরে প্রতারণা মামলায় প্রধান আসামী আল আমীন গ্রেফতার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬
মোহনপুরে প্রতারণা মামলায় প্রধান আসামী আল আমীন গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুর থানা এলাকা থেকে
প্রতারণা মামলায় প্রধান আসামী আল আমীন গ্রেফতার করেছে র‌্যাব-৫ ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টায় মোহনপুর থানাধীন কেশরহাট বাজার
এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ আল-আমীন ইসলাম পলাশ (৪২), তিনি বাগমারা থানার
বানাইল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার আল-আমীন ইসলাম পলাশ প্রতারণার
বিষয়টি স্বিকার করে জানায়, সে দির্ঘদিন যাবৎ লোকজনের কাছে মিথ্যা
প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে আসছিলো।
এ ব্যপারে গ্রেফতার প্রতারককে বৃহস্পতিবার সকালে মোহনপুর থানার
মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।