মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দূর্গাপুর এলাকা
থেকে ১বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ময়েজ
সরকারকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় জেলার দূর্গাপুর থানার
বজো খলসী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আদালতের
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ময়েজ সরকারকে গ্রেফতার করা
হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের
সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে
ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে
সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।