চারঘাটে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার, একজন পলাতক

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৬
চারঘাটে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার, একজন পলাতক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান
ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা
গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সোয়া ১১টায় উপজেলার টাংগন গ্রাম থেকে
তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট
জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ তামিম আহম্মেদ তনু (২৬), সে চারঘাট
উপজেলার ইউসুফপুর মন্ডলপাড়া গ্রামের মোঃ ফারুক আহম্মেদের ছেলে ও
মোঃ প্রান্ত ইসলাম কালু (২০), সে একই উপজেলার ইউসুফপুর কান্দিপাড়া
গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ
সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,
টাংগন গ্রামের ইদুল সর্দারের মুদি দোকানের পাশে টাংগন-ইউসুফপুর
সড়কে কয়েকজন মাদককারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন
তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তামিম ও প্রান্তকে গ্রেফতার
করে ডিবির এসআই মোঃ আব্দুস সামাদ ও সঙ্গীয় ফোর্স। এ সময়
তামিমের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০০ পিস ইয়াবা
ট্যাবলেট জব্দ করে। তবে মোঃ সর্দার নামে আরেক মাদককারবারি পালিয়ে যায়।
তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক
আসামিদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে
বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যপারে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের
করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।