রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদক জব্দ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬
রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদক জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুই
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়নের (১
বিজিবি)। তবে অভিযানে জড়িত সন্দেহভাজন মাদক কারবারীরা পালিয়ে
গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১০টার দিকে চরমাজারদিয়া বিওপি’র একটি
আভিযানিক দল দামকুড়া থানার একটি আম বাগানে অভিযান চালিয়ে ২০০
পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
অপর এক অভিযানে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় সোনাইকান্দি বিওপি’র
একটি দল দামকুড়া থানার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল
ভারতীয় ফেনসিডিল ও ৩৭ বোতল এসকাফ সিরাপ জব্দ করে।
বুধবার সন্ধ্যায় বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে
এ তথ্য নিশ্চিত করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায়
বিজিবি।