জলঢাকায় ধানক্ষেতে কিশোরের মরদেহ উদ্ধার 

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৮ মার্চ, ২০২৬
জলঢাকায় ধানক্ষেতে কিশোরের মরদেহ উদ্ধার 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান :- জলঢাকা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায়ধানক্ষেত থেকে মমিনুর রহমান (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার সকাল দশটার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার হামিদুলের বাড়ির ক্যানেলের পাশের ধান ক্ষেতে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জলঢাকা থানায় নিয়ে যায়। জানাযায়, নিহত মমিনুর বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।  

জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং  জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।